চলনবিলে নৌকা ভ্রমণ
বাংলাদেশ নদী ও খালের দেশ। বর্ষাকালে গ্রামগুলো পানি দ্বারা পরিবেষ্টিত থাকে। যার কারণে তারা নৌকাযোগে একস্থান থেকে অন্য স্থানে যায়। নদীপথে আমাদের ভালো যোগাযোগ ব্যবস্থা রয়েছে। নৌকা ভ্রমনে ব্যয়ও কম হয় এবং উপভোগ্য। আষাঢ় মাস, বর্ষাকাল কেবল শুরু হয়েছে। আমরা কয়েক বন্ধু মিলে ঠিক করলাম চলনবিলে নৌকা ভ্রমণ করব। তারপর দিন তারিখ ঠিক করলাম ভ্রমনের জন্য। সময় মতো আমরা রওনা হলাম চলনবিলের উদ্দেশ্য। আমরা বিলে পৌছে প্রথমে নৌকা ভাড়া করলাম। চলনবিলের এই অপরূপ সৌন্দর্য্যে খুব ভালো করে উপভোগ করার জন্য নৌকা একটু ধীরগতিতে চালাতে বলিলাম নৌকার মাঝিকে। চলনবিল যেনো বর্ষার সময় তার ভরা যৌবন ফিরে পেয়েছে। আমরা সবাই তার অপরূপ সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে উপভোগ করতে লাগলাম। বিলে মধ্যে ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে, এই গ্রাম গুলো দ্বীপ মত দেখাচ্ছে।
চারদিকে দিকে শুধু অথৈ পানি আর পানি। যতদূর চোখ যায় ততো দূর শুধু পানি আর পানি, কিছু দূর পরপর দু একটা করে গ্রাম দীপের মতো এই পানিতে ভাসতেছে। গ্রামের পাশে গাছের সারিগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। উপরে হালকা নীল আকাশ আর নিচে চারদিকে পানি তারই মাঝে এক টুকরো মাটিতে মাথা তুলে দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ জনের যাতায়াতের একমাত্র উপায় নৌকা। এই সময় গ্রামের মানুষের প্রধান জীবিকা বিলের মাছ ধরা এবং তা বাজারে বিক্রি করা। বিলের মধ্যে চলতে চলতে দেখা যাচ্ছে অনেক জেলে মাছ ধরতেছে। বিলে এই সময় বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। বিলের মধ্য দিয়ে চলে গেছে কয়েকটি নদী ও খাল। নদীতে চলছে বড় বড় মালবাহী নৌকা। মাঝে মাঝে দেখা যাচ্ছে দু একটি নৌকা খড় বোঝাই করে নিয়ে চলছে। নৌকার মাঝি আমাদের জানায় বিলের বৈচিত্র সম্পর্কে এবং এখান কার মানুষের জীবন যাপন সম্পর্কে। এভাবে চলতে চলতে বিকাল গড়িয়ে যাচ্ছে আর সেই সাথে যেনো বিলের সৌন্দর্য আরও বৃদ্ধি পাচ্ছে। সূর্য যখন পশ্চিম দিকে হেলে গেছে তখন মনে হচ্ছে বিলের পানিতেই সূর্য ডুবে যাচ্ছে।
কী অপরূপ সৌন্দর্য্য একবার দেখলে বার বার দেখতে মন চায়। সূর্য ডুবে যাবার পরপরই বিলের ধারে আমাদের নৌকা ঠেকানো হয়। তারপরে চুক্তি অনুযায়ী নৌকার মাঝিকে তার ভাড়া দিয়ে তাকে ধন্যবাদ জানাই। নৌকার মাঝিও খুশী মনে আমাদের ধন্যবাদ জানায় এবং বলে আবার আসবেন ঘুড়তে। তারপর আমরা আমাদের নিজ গন্তব্যের দিকে রওনা হলাম। আমরা আনন্দের সাথে খুশি মনে পৌছে গেলাম আমাদের গন্তব্যে। এমন সৌন্দর্য উপভোগ করার পর কার না ভালো লাগে। সুন্দর একটি ভ্রমণ হলো।




Post a Comment