Header Ads

স্বপ্ন কি?


স্বপ্ন হলো মানুষের একধরনের মানসিক অবস্থা, যা মানুষ ঘুমন্ত অবস্থায় বিভিন্ন কাল্পনিক ঘটনা অবচেতনভাবে প্রত্যক্ষণ করে। ঘটনাগুলি কাল্পনিক হলেও স্বপ্ন দেখার সময় সত্যি মনে হয়। অধিকাংশ সময় স্বপ্ন দ্রষ্টা নিজেই সেই ঘটনায় অংশগ্রহণ করেছে বলে মনে করতে থাকে। স্বপ্ন হলো ধারাবাহিক অনেকগুলো ছবি ও আবেগের সমষ্টি যা ঘুমের মধ্যে মানুষের মনের মধ্যে আসে।

সাধারণত মানুষ অনেকগুলো স্বপ্ন দেখে, আবার সবগুলো স্বপ্ন মনে রাখতে পারে না। স্বপ্নের অর্থ বা ব্যাখ্যা সম্পর্কে বিভিন্ন লোক বিভিন্ন মতামত প্রদান করেন। যা সময় এবং সংস্কৃতির মাধ্যমে স্থানান্তরিত হয়েছে। স্বপ্ন বিভিন্ন ধরণের হতে পারে। যেমনঃ উত্তেজনাপূর্ন, সাহসিক, ভয়ঙ্কর, যৌন উত্তেজনা সম্পর্কে, মর্মান্তিক বা দুঃখজনক। বেশিরভাগ সময় যিনি স্বপ্ন দেখেন স্বপ্নের ঘটনাগুলো তার নিয়ন্ত্রণের বাইরে থাকে।
মানুষ সাধারণত যে স্বপ্নগুলো দেখে। তার বেশীরভাগই মানুষের আবেগ, চিন্তা-চেতনা বা তার অভিজ্ঞতার আলোকে। মানুষ যখন হতাশায় বা বিষণ্নতায় থাকে তখন দুঃস্বপ্ন দেখে। তখন জাগ্রত অবস্থায় মানসিক দুঃশ্চিতার মধ্যে থাকে এবং অনেকক্ষণ যাবত ঘুমাতে পারে না। আবার মানসিকভাবে যখন আনন্দদায়ক অবস্থায় বা খুশী থাকে তখন সে আনন্দদায়ক স্বপ্ন দেখে এবং ভালো ঘুম হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.