Header Ads

একজন ভালো শ্রোতাই, একজন ভালো শিক্ষার্থী


একজন ভালো শিক্ষার্থীর অন্যতম গুণ শিক্ষকের কথা/বক্তব্য মনোযোগ দিয়ে শোনা। এবং সঠিক দিক নির্দেশনা মেনে চলা। শিক্ষকের বক্তব্য মনোযোগ দিয়ে শোনা জন্য শিক্ষার্থীরও কিছু কর্তব্য পালন করা উচিৎ যেমন -


📌 শিক্ষার্থীর প্রথম কর্তব্য হলো মনের ভিতর শিক্ষকের বক্তব্য শোনার জন্য আকাঙ্খা তৈরি করা। শিক্ষকের বক্তব্য শুনতে যত সমস্যা হতে পারে তা দূর করতে হবে। যেমনঃ ক্লাসে শিক্ষকের চোখ ফাঁকি দিয়ে নিজেদের মধ্যে গল্প করা। এতে শিক্ষকের বক্তব্য শুনতে মনোযোগ নষ্ট হয়।
📌 শিক্ষার্থীর মাঝে সঠিক মূল্যবোধ এবং উদার  দৃষ্টিভঙ্গি থাকতে হবে। শিক্ষার্থী শিক্ষকের সাথে কোন বিষয়ে একমত না হলে শিক্ষকের কথা আগে শুনে তারপর ক্লাস শেষে বা সুবিধাজনক সময়ে শিক্ষকের সাথে আলোচনা করে নিতে হবে।
📌 শিক্ষার্থীর শিক্ষক সম্পর্কে অবশ্যই ভালো ধারণা থাকতে হবে। শিক্ষার্থীকে সব সময় মনে রাখতে হবে যে, শিক্ষক অনেক পরিশ্রম করে, অনেক পড়াশোনা করে তার বক্তব্য তৈরি করে। শিক্ষকের একটাই উদ্দেশ্য শিক্ষার্থীরা যেন কিছু শিখতে পারে ও জানতে পারে। তার এই অবদান কোন কিছুর বিনিময়ে পরিশোধ করা সম্ভব নয়।
📌 মস্তিষ্কে যাতে গ্লুকোজের পর্যাপ্ত সরবরাহ থাকে সেজন্য ক্লাস শুরুর আগে হালকা মিষ্টিযুক্ত খাবার পরিমাণমত খাওয়া উচিৎ।
📌 শিক্ষার্থীর ভেতরে অহংকার থাকলে সেটি তার ধ্বংসের অন্যতম কারণ হয়। কোন বিষয়ে দ্বিমত হলে যথেষ্ট শালীনতার সাথে ক্লাস শেষে সে শিক্ষকের সাথে আলোচনা করতে হবে। এতেও সন্তুষ্ট না হলে সে অন্য কোন শিক্ষকের কাছে যাওয়া উচিৎ।
📌 শিক্ষকের বক্তব্য চলার সময় যেন শিক্ষার্থী মনে মনে তার বক্তব্যের বিচার-বিশ্লেষণ শুরু না করা। এতে শিক্ষকের পরবর্তী কথাগুলো শুনতে পারবে না। শিক্ষার্থীর উচিৎ বক্তব্য শেষ হলেই বক্তব্য নিয়ে চিন্তা করা।
📌 শিক্ষার্থীকে শিক্ষকের বক্তব্য পুরোপুরি না শুনেই আগে থেকে তার বক্তব্য সম্বন্ধে ভ্রন্ত ধারনা করা থেকে বিরত থাকতে হবে।
📌 শিক্ষকের বক্তব্য প্রদানের সময় বাধা দেয়া চলবে না। শিক্ষক যখন প্রশ্ন করার সুযোগ দেবেন, তখনই প্রশ্ন করা।
📌 বক্তব্য ঠিকমত শুনতে না পরলে বা বুঝতে না পারলে, বক্তব্যের মধ্যেই কোন বিরতির সময় শিক্ষককে জানানো। গ্রুপ ডিসকাশন প্রয়োজন।
📌 শিক্ষার্থীর আর একটি কর্তব্য হলো ক্লাসে শিক্ষকই তার ধ্যান-জ্ঞান মনে করা। শিক্ষার্থী শিক্ষকের চোখে চোখ রাখবে, তার অঙ্গভঙ্গি গভীরভাবে লক্ষ্য করার মাধ্যমে তার বক্তব্য বোঝার চেষ্টা করবে।
গভীর ইচ্ছা না থাকলে সব কিছুই বিফলে যাবে
Blogger দ্বারা পরিচালিত.