Header Ads

মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্য


মানুষ যে কোনো সময় শারীরিকভাবে অসুস্থ হয়ে যেতে পারে। শরীরের সাথে মনের একটি আন্তসম্পর্ক রয়েছে। শরীর ভাল না থাকলে মনও ভাল থাকে না। পরিবেশের বিভিন্ন উদ্দীপকের সাথে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে আমাদের মন কখনও কখনও উৎফুল্ল আবার কখনও দুঃখ ভরাক্রান্ত হয়ে পরে। তাই সবসময় মানসিক দিক দিয়ে পুরপুরি  সুস্থ মানুষ খুঁজে পাওয়া কঠিন। মানসিক স্বাস্থ্য সম্পন্ন বৈশিষ্ট্যগুলো হলো -

★শারীরিক ও বৃদ্ধিবৃত্তিক বিকাশঃ শরীর ভাল না থাকলে মনও ভাল থাকে না। তাই মনকে ভালো রাখতে হলে শরীরিরভাবে সুস্থ থাকতে হবে। অন্যদিকে চারপাশের পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার জন্য চিন্তা করার ক্ষমতা, যুক্তি প্রয়োগ এবং বিচার করার ক্ষমতা থাকা আবশ্যক।
★আত্মবিশ্বাসঃ ব্যক্তির দৃঢ় চিত্ত ও আত্মবিশ্বাসী হওয়া মানসিক স্বাস্থ্যের একটি অন্যতম বৈশিষ্ট্য।
★পরিস্থিতি মানিয়ে চলাঃ মানসিক সুস্থ্য ব্যক্তিরা জীবনে কথাও পিছপা হয় না। তারা খুব দৃঢ় চিত্তের হয়। মানসিক শক্তির কারণে
তারা যে কোনো পরিবেশ মোকাবেলা করতে পারে।
★পরিপূর্ণ আত্মতৃপ্তিঃ মানসিক স্বাস্থ্যের একটি অন্যতম বৈশিষ্ট্য আত্মতৃপ্তি। ব্যক্তির পরিপূর্ণ আত্মতৃপ্তিই হলো মানসিক স্বাস্থ্যের লক্ষণ।
★নিজের চাহিদা সম্পর্কে সচেতনতাঃ মানসিক সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তি তার চাহিদার মাত্রা সম্পর্কে সব সময় সচেতন থাকে। অবাস্তব চাহিদা সৃষ্টি করে সে অসুখী হতে চায় না।
★আত্মমূল্যায়ন ক্ষমতার অধিকারীঃ মানসিক স্বাস্থ্যের অধিকারীরা সব সময় নিজের আত্মমূল্যায়ন করতে পারে।অর্থাৎ তারা নিজেকে মূল্যায়ন করতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.